|
টোকিও
বৈশাখী
মেলা
সম্পর্কিত ঘোষণা |
টোকিও বৈশাখী
মেলা
কোনো
সংগঠন নয়, এটি প্রবাসী ও জাপানীদের
যৌথ একটি
অনুষ্ঠান। এই
অনুষ্ঠানটির দুইট উদ্দেশ্য
রয়েছে। ক)
সাংস্কৃতিক বিনিময়ঃ বাংলা
নববর্ষ
পালনের
মাধ্যমে
জাপান ও বাংলাদেশের মাঝে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করা,
খ)
দাতব্য সহায়তাঃ মেলার
আয়োজক
(শুছাই শা), রেজিষ্টার্ড এন পি ও সংগঠন জাপান বাংলাদেশ সোসাইটি (জেবিএস)এর উদ্দ্যোগে
বাংলাদেশে
স্থাপিত
দাতব্য চিকিৎসালয়ের জন্য সহায়তা
সংগ্রহ
করা। উপরোক্ত
উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে
২০০০
সালে
জেবিএস, ইকেবুকুরোর
এই
বৈশাখী
মেলাটি
শুরু
করে। এ প্রসঙ্গে
জ্ঞাতব্য
যে বাংলাদেশেও রমনার বটমূলে
পহেলা বৈশাখের অনুষ্ঠান ছায়ানট নামক একটি সংগঠন আয়োজন করে থাকে।
টোকিও বৈশাখী মেলার
প্রথম
তিন
বছর
জেবিএস
সরাসরি
মেলা
পরিচালনা
করেছে,
যাতে
কিছু
সংগঠন
ও
ব্যক্তিবর্গ
সার্বিক সহযোগিতা
করেছেন।
পরবর্তীতে মেলাটি
ব্যাপক
আকার
ধারণ
করলে,
জেবিএস
কে
সহায়তা
করার
জন্য
একটি
পরিচালনা
কমিটি
গঠনের
উদ্যোগ নেওয়া
হয়। মেলা
পরিচালনা
কমিটির
সদস্যগণ
মেলাটিকে
সফল
করার
জন্য
অক্লান্ত
পরিশ্রম
করেন।
সে কারণে
মেলার
দিনে
মেলা পরিচালনা
কমিটিকে
অধিক হাইলাইট
করা
হয়। এভাবে বৈশাখী
মেলাটি
গত
কয়েক
বছর
সফল
ভাবে
অনুষ্ঠিত
হওয়ার
সুবাদে,
প্রবাসীদের
মধ্যে
মেলা
পরিচালনা
কমিটি
জনপ্রিয়তা
লাভ
করে,
ও
অনেকেই
মেলা
পরিচালনা
কমিটির
সদস্য
হতে
আগ্রহী
হয়ে
ওঠেন।
তবে অত্যন্ত দুঃখের
সাথে
লক্ষ্য
করা
যাচ্ছে
যে
কিছু
প্রবাসী
মেলা
পরিচালনা
কমিটির
সদস্য
হতে
আগ্রহী
হলেও
টোকিও
বৈশাখী
মেলা সম্পর্কে
স্বচ্ছ
ধারণা
রাখেন
না। এই
পরিপ্রেক্ষিতে,
সকলের
সদয়
অবগতির
জন্য
নিম্নোক্ত
বিষয়গুলি
তুলে
ধরা
হলো।
১)
টোকিও বৈশাখী
মেলা, আয়োজক সংগঠন
জাপান
বাংলাদেশ
সোসাইটি (জেবিএস) এর নিয়মিত সাংগঠনিক কর্মসূচীর
অন্তর্ভুক্ত।
মেলা
সম্পর্কিত
সকল
নথিপত্র প্রস্তুত, অফিসিয়াল
যোগাযোগ (যেমন
তোশিমা
কু,
হোকেন
শো,
পুলিশ
বিভাগ,
ফায়ার
ব্রিগেড
ও
অন্যান্য
সংগঠন
বা
সংস্থার
সাথে
যোগাযোগ) এবং সাংগঠনিক
দায়িত্ব
জেবিএস
পালন
করে।
২)
বৈশাখী মেলা পরিচালনা
কমিটি, মেলার
অনুষ্ঠানসূচী সফল
ভাবে
পরিচালনা
করার মাধ্যমে
আয়োজক
সংগঠন
জেবিএসকে
সহায়তা
করার
জন্য
প্রতি
বছর গঠিত হয়।
মেলা পরিচালনা কমিটির গঠনের পদ্ধতি
জেবিএসই প্রবর্তন করে। প্রতি বছরের
শুরুতে
জেবিএস
মেলার
দিন তারিখ নির্ধারণ ও খসড়া অনুষ্ঠান তৈরী করে পূর্ববর্তী বছরের সমন্বয়কারীদেরকে
মেলা পরিচালনা কমিটি গঠন করার জন্য আহবান জানিয়ে থাকে।
প্রতি
বছরের
বৈশাখী
মেলা
পরিচালনা
কমিটির
কার্যকারিতা
সেই
বছরের
বৈশাখী
মেলার
কর্মসূচীতে
সীমিত।
৩)
মেলা সমাপ্ত হওয়ার পর,
অন্তর্বর্তীকালীন সময়ে
মেলা সম্পর্কিত সকল বিষয় জেবিএস পরিচালনা করে।
বৈশাখী
মেলার
নির্বাহী পরিচালনার
বিষয়ে
চুড়ান্ত সিদ্ধান্ত
জেবিএস
সংরক্ষণ করে।
৪)
বৈশাখী মেলার প্রচারণার সাথে জেবিএস এর সাংগঠনিক প্রচারণা সম্পর্কিত থাকার কারণে মেলার সকল প্রচারণা ও প্রকাশনা জেবিএস কর্তৃক
সম্পন্ন হয়।
৫) মেলা
পরিচালনা কমিটির সহায়তাকে
জেবিএস সাধুবাদ জানায়। তবে,
মেলা পরিচালনা কমিটিকে কেন্দ্র করে কোন
জটিলতা সৃস্টির আশংকা থাকলে, বিগত বছরগুলির মতো দলমত নির্বিশেষে সকল
সংগঠন ও
ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায়
জেবিএস
কর্তৃক সরাসরি
বৈশাখী
মেলা পরিচালনা করাই মঙ্গল জনক।
মেলা পরিচালনা কমিটিতে আগ্রহী প্রবাসী বন্ধুদের
উপরোক্ত বিষয়গুলি উপলব্ধি করা আবশ্যক।
ধন্যবাদান্তে
জাপান বাংলাদেশ সোসাইটি(জেবিএস)
টোকিও, জাপান।
|
|
|