বেকি ক্রুয়েল জাপানের জনপ্রিয় ওতাকু আইডল।বয়স ১৪ বছর,
পাতলা গড়ন, বৃটিশ। এই বছরের শেষের দিকে ইউটিউবে দেয়া কিছু
ভিডিও এর সূত্র ধরে তার এই খ্য্যাতি।
এ্যানিমে (জাপানী কার্টুন) গানের সুরে
তার নাচ-গানে, মাঙ্গার
অবিচ্ছেদ্য অনুরাগীরা তার প্রতি আকৃষ্ট হয়। জাপানি ভিডিও শেয়ারিং
ওয়েবসাইট] নিকো নিকো দোগাতে ভিডিও প্রকাশ হবার পর
সেই জনপ্রিয়তার
বিস্ফোরণ ঘটে। ইন্টারনেটে প্রসিদ্ধ হওয়ার পরে, তাকে আকিহাবারাতে নাচার
জন্য আমন্ত্রণ করা হয়। এটি পূর্ব টোকিওর একটি জায়গা যা ওতাকু সংস্কৃতির
জন্য প্রসিদ্ধ। তার কথা ছড়িয়ে পড়েছে বিদেশীদের মধ্যেও যারা
আকিহাবারার ওতাকু সংস্কৃতির একনিষ্ঠ ভক্ত।
বৃটেনে বর্তমানে চলছে ওতাকু বুম।
বেকি ক্রুয়েলকে সম্প্রতি ক্যান্ডি আর মিষ্টি প্রস্তুতকারী
লোট্টে বাছাই করেছে অন্যান্য বিখ্যাত ব্যক্তির সাথে ফিটস নাচের
প্রতিযোগিতা প্রচারের জন্য।