| জাপানবংলাদেশ ডট কম এর পাঁচ বছর পূর্তি |
|
বাংলা, জাপানী ও ইংরেজী- তিন ভাষায় প্রকাশিত এই
ওয়েব সাইট, জাপানবাংলাদেশ ডট কম
(japanbangladesh.com) ৪ঠা অক্টোবর ২০০৮
এ পাঁচ বছর পূর্ণ করে, ষষ্ঠ বছরে পা রেখেছে। জাপান থেকে প্রকাশিত এই
ওয়েব সাইটটি শুরু থেকেই তথ্য সমৃদ্ধতার জন্য জনপ্রিয়তা লাভ করে। জাপান
প্রবাসী কম্যুনিটির নানাবিধ অনুষ্ঠানের সংবাদ আন্তর্জালে পরিবেশন করার
ধারাটি সর্বপ্রথম শুরু করে জাপানবাংলাদেশ ডট কম, যা আজও অব্যাহত
রয়েছে। পরবর্তীতে এই সাইট থেকে শুরু হয়, বাংলা ভাষায় প্রাচ্যের
আন্তর্জাল পত্রিকা- অভিবাস এর প্রকাশনা, যাতে চোখ রাখছেন বিশ্বের
চল্লিশোর্ধ দেশের প্রবাসীরা। |
| প্রাচ্যের আন্তর্জাল পত্রিকা অভিবাস www.japanbangladesh.com |